ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় হিন্দু প্রতিবন্ধী যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বড়পুলে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ অফিস সংলগ্ন সজ্জনকান্দা মধ্যপাড়ায় সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় রানাপদ সরকার (২৬) নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ওই যুবক প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ।

ওই প্রতিবন্ধী যু‌বক রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের রতন কুমার সরকারের ছেলে। তাকে সজ্জনকান্দার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞ‌প্তিতে পু‌লিশ জানায়, প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার রানাপদ সরকারকে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। এ সময় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি প্রতিবন্ধী বিবেচনায় আদালত তাকে পরিবারের জিম্মায় দেয়ার আদেশ দেন।

এর আগে, ৮ অক্টোবর রাত কিংবা পরদিন সকালের মধ্যে মন্দিরে ঢুকে অজ্ঞাত কেউ পূজা মণ্ডপের দূর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মুখের কিছু অংশ ভেঙে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থল প‌রিদর্শন করে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবা‌হিনী। পরবর্তীতে এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় জিডি এবং ৯ অক্টোবর মামলা দায়ের হয়।

ঘটনার পর থেকেই রহস্য উদঘাটনে কাজ শুরু করে জেলা পু‌লিশ। তদন্তে পূজা মণ্ডপের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে সন্দেহভাজন হিসেবে একজনকে সনাক্ত করা হয়। সেই ফুটেজ দেখে রানাপদ সরকারকে আটক করে পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, পূজার ফুল সংগ্রহ শেষে কৌতুহলবশত মন্দিরে প্রবেশের সময় গণেশের প্রতিমার সাথে ধাক্কা লেগে মাথা ভেঙে যায়। এরপর একে একে মণ্ডপের প্রতিমাগু‌লো স্পর্শ করে এবং তার নিজের অজান্তে এসব ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যসূত্রঃ যমুনা টিভি নিউজ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় হিন্দু প্রতিবন্ধী যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪