ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে চারজন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ছয় মাস পর ফেরার পথে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা গোয়াইনঘাট এলাকার সীমান্তবর্তী রানীরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভাইয়ারপাড়া গ্রামের মো. জহির উদ্দীন (২৯), তার স্ত্রী আফরোজা সুলতানা (২২), নোয়ারভিলা গ্রামের মো. রাকিবুল ইসলাম (১৮) এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের মো. মিরাজ (২৭)।

বিজিবি জানায়, বি‌জি‌বি ৪৮ ব্যাটালিয়নের সংগ্রাম বি‌ওপির সদস্যরা গোয়াইনঘাটের ১২৭২/৫ ভারত সীমান্ত পিলারের রানীরঘাট এলাকায় বাংলাদেশের ভেতর থেকে বুধবার সন্ধ্যায় ওই চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ছয় মাস আগে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

‌বি‌জি‌বি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হা‌ফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় অনুপ্রবেশের অভিযোগে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে চারজন গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪