ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ইলিশ জব্দ করল বিজিবি
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল ভারতে পাচার করার সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাঁশতলা থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয়।

আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপডেট সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪