ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।

এর আগে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সেগুনবাগিচার বাসা থেকে ডিবির একটি দল তাকে গ্রেফতার করেছে। যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২০০১ সাল থেকে আওয়ামীলীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন আসাদুজ্জামান নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার

আপডেট সময় : ১১:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪