ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন- ম্যাথিউ মিলার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৩৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে রাজনৈতিকভাবে বিরোধীদলীয় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচন ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবেক্ষকদের সঙ্গেও আমরা আমাদের মতামত শেয়ার করেছি, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময় ও নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা। সব দলকে সহিংসতা পরিহারের আহ্বানও জানাই। এ ছাড়া তদন্তসাপেক্ষে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনারও তাগিদ দিয়েছেন তিনি।

সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও মন্তব্য করেন ম্যাথিউ মিলার। অপর এক প্রশ্নে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়- যখন আপনারা বলছেন, বাংলাদেশে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য হয়নি; এর অর্থ কি তাহলে যুক্তরাষ্ট্র টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন। তা হলো- ‘নো, নো’।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন- ম্যাথিউ মিলার

আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪