ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

দিরাইয়ে সাংবাদিকের উপর হামলা: মামলায় আসামী ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা হিসেবে নিজের দাদার নাম কেটে সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল তার পিতার নাম দেয়া নিয়ে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাইয়ের ওপর হামলার মামলায় সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১২ মে) দুপুরে আমলি আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক সিবেন্দ্র দাস বলেন, আদালতের আদেশের পর প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন জুয়েলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাসুক আলম বলেন, আসামী চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল অস্থায়ী জামিনে ছিলেন। আজ বিজ্ঞ আদলতে এসে জামিন প্রার্থনা করলে দিরাই আমলি আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাই মোঃ জাকির হোসেন জুহানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক জোসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মক আহত হন। ওই দিন রাতে সাংবাদিক জোসেফ বাদী হয়ে সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিরাইয়ে সাংবাদিকের উপর হামলা: মামলায় আসামী ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৭:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪