ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

কালকিনিতে প্রবাসীর করা মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ; ১৫ জন আহত

মাদারীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। হামলায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, আহত, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ দক্ষিণ কানাইপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে দুবাই প্রবাসী রিপন সরদার বাড়িতে আসেন। এ খবর পেয়ে পূর্বশত্রুতার জেরে একই এলাকার আনসার হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার লোকজন নিয়ে রিপন সরদারের বাড়িতে হামলা করে। তারা ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে।

পরে তা সমাধানের জন্য স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের আয়োজন করলে তা ব্যর্থ হয়। এ ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগী রিপন সরদারের স্ত্রী রুনিয়া বেগম বাদী হয়ে কালকিনি থানায় ২২ জনের নামে একটি মামলা করেন।

এরই জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কালকিনিতে প্রবাসীর করা মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ; ১৫ জন আহত

আপডেট সময় : ০৯:৩০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪