ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বার্তা

মোহাম্মদ শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩৯২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইসলামী আন্দোলনে সাবেক বলে কিছু নেই, বরং পর্যায়ক্রমে বিভিন্ন স্তর অতিক্রম করে জান্নাতের অভিযাত্রী হওয়ার মাধ্যমে প্রত্যেক মুমিনকে মঞ্জিলে মকসুদের দিকে অগ্রসর হতে হবে। আর রাজনৈতিক প্রেক্ষাপটে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই বরং বিজয় আমাদের মধ্যে অবধারিত।।

মঙ্গলবার ঢাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের গ্রহণযোগ্যতা সব শ্রেণি ও মত-পথের মানুষের মধ্যে বেড়েছে। জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক সব মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, সাময়িক কোনো ঘটনার কারণে আমাদেরকে হতোদ্যম হলে চলবে না বরং আমাদেরকে আবারো নতুন করে শুরু করতে হবে। নিজের সব কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সৃষ্টি করতে হবে।

এর আগে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসাসহ আরও অনেকে।

মঞ্জুরুল ইসলাম বলেন, জীবনের কোনো অংশেই কারো জন্যই আন্দোলন থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। আর এই মহতী কাজের আঞ্জাম দেওয়ার জন্য আমাদের প্রত্যেককে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে কর্মীদের চরিত্র মাধুর্য ও নেক কর্মতৎপরতার মাধ্যমে। তাহলে দ্বীনের বিজয় অনিবার্য হয়ে উঠবে।

রেজাউল করিম বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আর খলিফা বা প্রতিনিধির দায়িত্ব হলো মহাপ্রভুর দেওয়া সব দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা। সে কাজে আঞ্জাম দিতে গিয়েই আমাদের ভাইয়েরা ২৮ অক্টোবর শাহাদাতের অনন্য নজরানা পেশ করেছেন।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মূসা বলেন, আপনারা হচ্ছেন দ্বীনের পথের অগ্রসৈনিক। আপনাদের কাছেই আমারা দ্বীনের পতাকা হস্তান্তর করতে চাই। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকেই ময়দানে আপসহীনভাবে কাজ করতে হবে।

প্রীতি সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা হাবিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বার্তা

আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪