ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

‘কাচ্চিভাই রেস্টুরেন্ট’র অগ্নিকাণ্ডে নিহত লামিসার আর্তনাদ, `বাবা আমাদের বাঁচাও’..

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে

রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চিভাই রেস্টুরেন্টে’ বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ডে নিহত লামিসা ইসলামকে আজ শুক্রবার জুমার নামাজের পর ফ‌রিদপুর শহ‌রের আলীপুর কবরস্থানে দাফন করা হ‌য়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে লামিসার মর‌দেহবাহী এম্বুলেন্সটি শহ‌রের দ‌ক্ষিণ ঝিলটুলীর বাড়িতে আনা হয়। এ সময় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে প‌ড়েন। সেখানে এক শোকাবহ প‌রিবেশের সৃষ্টি হয়।

প‌রে বাদ জুম্মা শহ‌রের চকবাজার জামে মস‌জিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় সদর আস‌নের সংসদ সদস্য এ কে আজাদ, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, ফ‌রিদপুরের সাবেক পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপ‌তি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশ‌তিয়াক অরিফসহ অনেকে অংশ নেন। 

লামিসা ইসলাম পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম শামীমের বড় মেয়ে এবং বুয়েটে মেকানিক্যাল বিভাগে দ্বিতীয় ব‌র্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢাকার অফিসার্স ক্লাবে দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন বাবা নাসিরুল ইসলাম। মোবাইল ফোনে লামিসার বাবার কাছে আকুতি/ আর্তনাদ ছিল, `বাবা আমাদের বাঁচাও।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘কাচ্চিভাই রেস্টুরেন্ট’র অগ্নিকাণ্ডে নিহত লামিসার আর্তনাদ, `বাবা আমাদের বাঁচাও’..

আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪