ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

বাংলাদেশের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে আগ্রহী ভারত- ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট এসআইডিই-২০২৪ বিষয়ক সেমিনারে এ প্রস্তাব দেন তিনি।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম আর শামীমও সেমিনারে বক্তব্য দেন।

পরে ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে রাষ্ট্রদূত বিষয়টি উল্লেখ করে বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে উন্নততর অত্যাধুনিক প্রযুক্তিসহ প্রতিরক্ষা উৎপাদনে ব্যাপক পরিসরের সক্ষমতা ভাগ করে নিতে আগ্রহী।

সেমিনারে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী মোদি’র `মেক ইন ইন্ডিয়া’ ও `মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে গত এক দশকে অর্জিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির কথা তুলে ধরেন, যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে অভূতপূর্ব বিনিয়োগকে উৎসাহিত করেছে ও ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানিতে নেতৃত্ব দিয়েছে।

প্রণয় ভার্মা ‘এসআইডিই ২০২৪’কে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে ভারতের প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি প্রতিফলন হিসাবে অভিহিত করেছেন- যার মধ্যে বাংলাদেশকে ভারত সরকারের দেয়া ৫০০ মিলিয়ন ডলার প্রতিরক্ষা লাইন অব ক্রেডিট-এর ব্যবহারও রয়েছে।

ভারতের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রিমিয়ার প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এই ইভেন্টে অংশ নেয় এবং এতে ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রদর্শন করা হয়।

সেমিনারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে আগ্রহী ভারত- ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

আপডেট সময় : ০৯:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪