ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

চার বছরের মধ্যে দেশের সব গ্যাস মিটারের আওতায় আনা হবে: নসরুল হামিদ

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৩:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে

আগামী চার বছরের মধ্যে দেশের সব গ্যাসের গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় চলে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী এই বিতরণ কম্পানির প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটের ৫০ হাজার গ্রাহককে ইতোমধ্যে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়েছে। আরও দেড় লাখ গ্রাহককে অচিরেই প্রিপেইড মিটারের আওতায় নিয়ে আসা হবে। এই পরিকল্পনা দিকেই এগোচ্ছে জালালাবাদ গ্যাস। পর্যায়ক্রমে সিলেট বিভাগের সব গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় চলে আসবে।

নসরুল হামিদ বলেন, এখানে প্রিপেইড মিটারের জন্য একটি ডাটা সেন্টার চালু করা হয়েছে। গ্রাহকরা কখন কী পরিমাণ গ্যাস ব্যবহার করছেন, এই ডাটা সেন্টারের মাধ্যমে এর একটা ধারণা পাওয়া যাবে। কেউ হিসাবের বাইরে অতিরিক্ত গ্যাস ব্যবহার করলে সেটাও এর মাধ্যমে বোঝা যাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা চাই যত দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপন শেষ করতে। অনেক দিন ধরেই চাপ দিয়ে যাচ্ছি বিতরণ কোম্পানিগুলোকে। এখন বিশ্বব্যাংক, এডিবিসহ অনেকে অর্থায়ন করতে চায়। তারা প্রায় গ্যাসের ৩০ লাখ মিটার স্থাপন করবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদের তিন দিনের এই সিলেট সফরে সিলেট অঞ্চলের প্রত্যেকটি গ্যাস ফিল্ড ও প্রসেস প্লান্ট পরিদর্শন, মডেল পেট্রোল পাম্প উদ্বোধন, পাইপলাইনে গ্যাস সরবরাহ উদ্বোধনসহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চার বছরের মধ্যে দেশের সব গ্যাস মিটারের আওতায় আনা হবে: নসরুল হামিদ

আপডেট সময় : ০৩:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪