ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প !

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকিদের সন্ধানেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অপহৃত এক শিশুকে উদ্ধার বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

লে. কর্নেল মুনিম ফেরদৌস বলেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রভাবশালীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিওতে যাদের ছাত্র-জনতার ওপর হামলা করতে দেখা গেছে তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে। এ সময় কারও কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে র‍্যাবকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, গত ৩০ সেপ্টেম্বর সদরঘাট থেকে শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে অপহৃত হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুরের মঠবাড়িয়া থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীকে এখনও গ্রেফতার করা যায়নি।

এ সময় ৫ আগস্ট পরবর্তী সময়ে র‍্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে বা পালিয়ে যায়নি বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপডেট সময় : ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪