ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

২ মার্চের মধ্যে দেশের সব মসজিদের তথ্য চাইল ইসলামিক ফাউন্ডেশন

স্টাফ রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

দেশে অবস্থিত সকল মসজিদের তালিকা প্রস্তুত এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) আগারগাঁও, শেরে বাংলানগরস্থ ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ থেকে জারি করা স্মারক নম্বর ১.০১.০০০০.০০৫.১২.০০১.২০.৩০০২–এ এ নির্দেশনা দেওয়া হয়।

স্মারকে জানানো হয়েছে, বাংলাদেশে অবস্থিত সকল মসজিদের একটি সমন্বিত তালিকা প্রস্তুত করা হবে। পাশাপাশি প্রতিটি মসজিদে কর্মরত খতিব/ইমাম/মুয়াজ্জিন/খাদেমদের বিস্তারিত তথ্য নির্ধারিত ছক অনুযায়ী সংগ্রহ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আওতাধীন সব মসজিদের তথ্য সংযুক্ত ফরম্যাটে প্রস্তুত করে আগামী ২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে (ifacoordinationmosque@gmail.com) সফট কপি প্রেরণ করতে হবে। মসজিদের তালিকা প্রস্তুতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পরবর্তীতে প্রদান করা হবে বলেও স্মারকে উল্লেখ করা হয়েছে।

এ নির্দেশনা পাঠানো হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় কার্যালয়ের পরিচালক এবং জেলা কার্যালয়ের উপ-পরিচালকদের কাছে।

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং মহাপরিচালকের একান্ত সচিবের কাছে।
স্মারকে সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষর করেন। সংশ্লিষ্টরা জানান, দেশের মসজিদসমূহের একটি হালনাগাদ কেন্দ্রীয় ডাটাবেস প্রস্তুতের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২ মার্চের মধ্যে দেশের সব মসজিদের তথ্য চাইল ইসলামিক ফাউন্ডেশন

আপডেট সময় : ১১:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬