ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ: বিভাগীয় কমিশনার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১১:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ভূমি সেবাকে জনবান্ধব এবং সহজ করে গড়ে তোলার উদ্দ্যোগ নেয়া হয়েছে।

আগামী ৮ জুন থেকে ১৪ জুন সারা দেশের মতো সিলেটেও সপ্তাহব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪’ উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’।

বৃহস্পতিবার (০৬ জুন) সিলেট সার্কিট হাউসে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি পরিষেবার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ডরুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, প্যান্ড জোনিং, অনলাইন শুনানী সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) প্রবর্তনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় প্রচলিত ভূমি ব্যবস্থাপনাকে স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় রূপান্তরের একটি যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছে। যা স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন এবং এ লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, সস্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স।

সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে সারাদেশে চালু করা হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ডরুম, ডাকযোগে পচা প্রাপ্তি ইত্যাদি। এর ফলে সাধারণ নাগরিকগণ ভূমি অফিসে না এসেও অনলাইনে বিশ্বের যেকোন প্রান্ত থেকে নামজারীর আবেদন, নামজারীকৃত খতিয়ান, পর্চার সার্টিফাইড কপি, মৌজা ম্যাপের আবেদন, ভূমি উন্নয়ন কর এর ডিসিআর কপি সংগ্রহ করতে পারছেন এবং পরিশোধ করতে পারছেন ভূমি উন্নয়ন কর। এছাড়াও ঘরে বসেই ডাকযোগে নাগরিকগণ পর্চার অনুলিপি গ্রহণ করতে পারছেন।

ভূমি মন্ত্রণালয়ের এসকল স্মার্ট উদ্যোগসমূহ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” স্লোগানকে সামনে রেখে ৮ জুন ২০২৪ তারিখ হতে সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমিসেবা সপ্তাহ- ২০২৪ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ: বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ১১:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪