ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেটে বাস চাপায় ৬ জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ড্রাইভারসহ ৩ জন আটক

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১১:০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

সিলেটে বাস চাপায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম সহ ৬ জন পুলিশ সদস্য আহত হ‌ওয়ার ঘটনায় বাস ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনায় প্রকাশ, গত ১৫ ফেব্রুয়ারি’২৪ তারিখ ভোর রাত অনুমান ৪ টা ১০ মিনিটে জালালাবাদ থানাধীন তেমূখী পয়েন্টস্থ বাইপাস রোডের উত্তর পার্শ্বে যাত্রী ছাউনীর সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের উপর এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করার সময় সুনামগঞ্জ-সিলেট অভিমুখি সড়কের বাম পাশে পার্কিংরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (উত্তর-অপরাধ) সরকারী পিকআপকে পিছন দিকে ছাতক থেকে আসা কুমিল্লাগামী (রিয়েল কোচ) একটি বাস সজোরে ধাক্কা দিলে পুলিশ পিকআপের পার্শ্বে দাঁড়ানো উপ-পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর- অপরাধ) সাদেক কাউছার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ জহিরুল ইসলাম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ নুনু মিয়া সহ সঙ্গীয় জালালাবাদ থানার এএসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিম, ড্রাইভার নায়েক হাবীব গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

আরও জানা যায়, আহত পুলিশ সদস্যরা আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন আছেন।

ঘটনা সংঘটনকারী বাসচালক ঘটনার পর পালিয়ে গেলেও বাসের ড্রাইভার বাবুল চন্দ্র দেব (৪৯), জয়নাল (৪০) এবং এরশাদ হোসেন (৪২)কে গ্রেফতার করে থানা পুলিশ।

খামখেয়ালীপনাভাবে দ্রুত ও বেপরোয়া গতিতে বাস গাড়ি চালিয়ে কর্তব্যরত অফিসার ও ফোর্সদেরকে আহত করার দায়ে আসামীগণের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বাস চাপায় ৬ জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ড্রাইভারসহ ৩ জন আটক

আপডেট সময় : ১১:০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪