ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত নম্বরবিহীন ৪টি সিএনজি গাড়ী উদ্ধার; ১জন গ্রেফতার

আহমদ তারেক খান
  • আপডেট সময় : ০৬:১৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

গত ১২ জানুয়ারি’২৪ তারিখে মোহাম্মদ নুনু মিয়া, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব দেবাংশু কুমার দে দ্বয়ের দিক নির্দেশনায় থানা এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আম্বরখানা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিরস্ত্র) সুজিত চক্রবর্তী সঙ্গীয় রাত্রিকালীন সিয়েরা-৩২ ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) জুনাইদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন কলবাখানী চাষনীপীর রোডের সমছু ভিলা নামক ধৃত আসামী জালাল মিয়ার ভাড়া বাসা হইতে ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা সহ জালাল মিয়া (৩০), পিতা-মৃত মকরম মিয়া, সাং-লালবাগ, পোঃ-সিলেট ক্যাডেট কলেজ, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, বর্তমানে সাং-কলবাখানী, সামছু ভিলা, চাষনীপীর রোড, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন মজুমদারী সাকিনস্থ আজমল আলীর গাড়ী মেরামত করার ওয়ার্কশপে হতে ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করেন।

পরবর্তীতে এসআই(নিঃ)/ সুজিত চক্রবর্তী, ইনচার্জ আম্বরখানা পুলিশ ফাঁড়ি, এসএমপি সিলেট আটককৃত ৪(চার)টি নম্বর বিহীন সিএনজি অটোরিক্সা গত ১২/০১/২০২৪ খ্রিঃ তারিখে জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং আটককৃত ০৪(চার)টি নম্বর বিহীন সিএনজি অটোরিক্সা এবং ধৃত আসামীকে থানায় নিয়ে আসেন।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীসহ পলাতক অজ্ঞাতনামা ৪/৫ জন আসামীরা অভ্যাসগত ভাবে চোরাইকৃত সিএনজি অটোরিক্সা ক্রয়-বিক্রয় করে থাকে মর্মে প্রকাশ করে। বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে এয়ারপোর্ট থানার মামলা নং-০৭, তাং-১২/০১/২০২৪খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড রুজু হয়। ধৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত নম্বরবিহীন ৪টি সিএনজি গাড়ী উদ্ধার; ১জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪