ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের রাস্তাঘাট হকার্সমুক্ত করা হবে: সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী একমাসের মধ্যে সিলেটের রাস্তাঘাট হকার্সমুক্ত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে তার আলোচনা চলছে।

তিনি মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মেট্টোপলিটন চেম্বারের কনফারেন্স হলে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি নির্বাচিত হওয়ায় তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট মেট্টোপলিটন চেম্বার।

চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিসিক মেয়র বলেন, সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ করতে শুরু করেছি। হকার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবপক্ষের সাথে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টির সাথে অনেক কিছু জড়িয়ে আছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে যানজটের কবলে পড়তে হচ্ছে। ইনশাল্লাহ আগামী একমাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকার মুক্ত করতে বা রাখতে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করা হবে। তিনি এ কাজে সব মহলের আন্তরিক সহযোগীতা চেয়েছেন।

সিলেট মেট্টোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের রাস্তাঘাট হকার্সমুক্ত করা হবে: সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান

আপডেট সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪