ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

“ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মানে সুস্থ সংস্কৃতি চর্চার অঙ্গিকার”

সম্মিলিত নাট্য পরিষদের একুশের প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১০:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের ভোরে সিলেটের প্রথম প্রভাতফেরি আয়োজন দিয়ে তাদের কর্মসূচি শুরু করে।

২১শে ফেব্রুয়ারী ভোর ৬ টায় সারদাহল সম্মুখ থেকে বের হয় নগ্ন পায়ে প্রভাতফেরি। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত কণ্ঠে ভাষার গান গিয়ে নাট্যকর্মীরা অংশ নেন। সকাল থেকে মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহায়তায় রক্তদান কর্মসূচি শুরু হয়।

প্রতিবছরের ন্যায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠান পরিচালনা করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। বিকেল চারটা থেকে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় কথাকলি সিলেট, গ্রীন ডিজেবল, মুক্তাক্ষর, ছন্দ নৃত্যালয়, সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গন, নাট্যম সংগীত একাডেমি, তারুণ্য সিলেট, মুরারিচাঁদ কবিতা পরিষদ, বিশিষ্ট বাউল শিল্পী সূর্যলাল দাস, গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন ও সংগীতশিল্পী পল্লবী দাস মৌ অংশ নেন। রাত ৯টায় সহস্রাধিক দর্শক শহিদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে ভাষা ও সংস্কৃতির সুস্থ বিকাশে অঙ্গিকার ব্যাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মানে সুস্থ সংস্কৃতি চর্চার অঙ্গিকার”

সম্মিলিত নাট্য পরিষদের একুশের প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ১০:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪