ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই ট্রাফিক সচেতনতা কার্যক্রম- সিলেটের পুলিশ কমিশনার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৭:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে

ট্রাফিক সচেতনতা কার্যক্রম ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় `ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো’।
ট্রাফিক বিভাগ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, কর্তৃক নগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ০৫-০৭ মার্চ ২০২৪ ট্রাফিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।

গতকাল ৫ মার্চ ২০২৪ সকাল ১০ টায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে বেলুন ফেস্টুন উড়িয়ে ট্রাফিক সচেতনতা কার্যক্রম ‘২৪ এর শুভ সূচনাকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান পিপিএম এসব কথা বলেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহানগরীর সম্মানিত নাগরিকদের সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি যানবাহন নিয়ে সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেন। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করার জন্য আহবান জানান। উল্টোপথে যানবাহন না চালাতে ও যত্রতত্র যানবাহন পার্কিং না করার জন্য আহবান জানান।

পর্যটন নগরী ও প্রকৃতি কন্যা সিলেটের রাস্তায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, লিফলেট বিতরণ করেন এবং গাড়িতে স্টিকার লাগিয়ে দেন।

সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নগরীর সিটি পয়েন্ট ও হুমায়ূন রশিদ চত্বরে পথচারি ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই ট্রাফিক সচেতনতা কার্যক্রম- সিলেটের পুলিশ কমিশনার

আপডেট সময় : ০৭:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪