ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় গহর আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. গহর আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

রোববার বিকেলে উপজেলা শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের গয়েশপুর ইউনিয়নের জোকা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গহর আলী শ্রীপুর সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আজগর বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছিদাহ গ্রামের আব্দুল হালিমের ছেলে ও গাড়ির চালক আল-আমিন (২৩), একই গ্রামের নাজিম উদ্দীন বিশ্বাসের ছেলে জাহিদুর রহমান (৩৫) ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ছোট কলকলিত্যা মৃগী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মাহিব রহমান পারভেজ (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা স্ট্যান্ড এলাকায় মছিদ আলীর দোকানের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গহর আলীর গায়ে উঠিয়ে দেন। স্থানীয়রা গহর আলীকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের চালক আল-আমিনসহ তিনজন মারাত্মক আহত হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয় কোন লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় গহর আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪