ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

শামা ওবায়েদ: নতুন প্রজন্মের কূটনীতিতে বিএনপির বাজি !

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে

বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান–এর কন্যা শামা ওবায়েদ প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। ফরিদপুর-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি স্পর্শ করলেন নিজের রাজনৈতিক জীবনের এক নতুন মাইলফলক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে ১ লাখ ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে বিজয়ী হন শামা ওবায়েদ। বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করে, এবং দলীয় চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয়।
গত মঙ্গলবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শামা ওবায়েদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

শামা ওবায়েদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে কাজ করবেন খলিলুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কূটনৈতিক অবস্থান শক্তিশালী করাই হবে তাদের অন্যতম চ্যালেঞ্জ।

নির্বাচনের আগে মার্কিন নাগরিকত্ব ত্যাগ করে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেন শামা ওবায়েদ। এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করে। অনেকে এটিকে তার দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে দেখছেন।

৫২ বছর বয়সী শামা ওবায়েদ শুধু রাজনীতিবিদ নন, একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তিনি বর্তমানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিতেও যুক্ত ছিলেন—যা তার বর্তমান দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শামা ওবায়েদ: নতুন প্রজন্মের কূটনীতিতে বিএনপির বাজি !

আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬