ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক !

ঢাকা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী যুবদলের নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে যুবদলের নাম ভাঙিয়ে গুলশান-২ নাম্বারের ৬২ নাম্বার রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজন।

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে এ খবর জানতে পারেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠান জুয়েল।

পরবর্তীতে তারা চাঁদাবাজির অভিযোগে সাব্বিরসহ ওই পাঁচজনকে সিজারের বাসা থেকে ধরে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে শরিফ উদ্দিন জুয়েল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক !

আপডেট সময় : ১২:৩৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪