ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

যুক্তরাষ্ট্রে যেভাবে কার্যকর হলো নাইট্রোজেন গ্যাস প্রয়োগে স্মিথের মৃত্যুদণ্ড !

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

নানা সমালোচনার মধ্যেই নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে আলাবামা রাজ্যে এই দণ্ড কার্যকর করা হয় কেনেথ ইউজিন স্মিথের (৫৮) বিরুদ্ধে, যা বিশ্বে প্রথম। এর আগে সুপ্রিম কোর্টে এবং ফেডারেল আপিল আদালতে আপিল করলেও হেরে যান তিনি।

স্মিথের পক্ষ থেকে দাবি করা হয়, এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করলে তা হবে একটি নিষ্ঠুর এবং অস্বাভাবিক শাস্তি। এর আগে ২০২২ সালে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা হয়। কিন্তু সে চেষ্টায় কর্তৃপক্ষ ব্যর্থ হয়। মূলত ১৯৮৯ সালে এলিজাবেথ সেনেট নামে এক নারীকে হত্যায় অভিযুক্ত হওয়ার পর স্মিথের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার রাতে মৃত্যুদণ্ড কার্যকর সময় স্মিথ বলেন, ‘আজ রাতে আলাবামা কর্তৃপক্ষ মানবিকতাকে এক ধাপ পেছনে নিয়ে গেল।’ ঘটনাস্থলে স্মিথের স্ত্রী এবং অন্য স্বজনেরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশে তিনি বলেন, ভালোবাসা, শান্তি আর জ্যোতি নিয়ে আমি পৃথিবী ছাড়ছি। তোমাদের সবার জন্য ভালোবাসা থাকল।’

কারা কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটের দিকে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়। এ সময় স্ট্রেচারের ওপর শোয়ায়ে স্মিথের মুখে মাস্ক ধরা হয়। যার ভিতর দিয়ে নাইট্রোজেন গ্যাসের প্রবাহ শুরু হতে থাকে। এ সময় তিনি হাসছিলেন। পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে ‘আই লাভ ইউ’ চিহ্ন প্রদর্শন করেন। তারপর স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনা পর্যবেক্ষণ করার জন্য সেখানে ৫ জন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী ওই সাংবাদিকেরা বলেছেন, নাইট্রোজেন প্রয়োগের পরও কয়েক মিনিট পর্যন্ত স্মিথের জ্ঞান ছিল। এরপর তিনি কাঁপতে থাকেন। দুই মিনিট পর্যন্ত তিনি স্ট্রেচারের ওপর গড়াগড়ি করতে থাকেন। এরপর কয়েক মিনিট ধরে তাকে গভীর শ্বাস নিতে দেখা যায়। পরে তার শ্বাসের গতি ধীর হয়ে আসে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েন।

প্রসঙ্গত, নাইট্রোজেন গ্যাস দেহকোষকে ভেঙে ফেলে এবং তা থেকে হয় মৃত্যু। স্মিথের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন আলাবামার গভর্নর কে আইভি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে যেভাবে কার্যকর হলো নাইট্রোজেন গ্যাস প্রয়োগে স্মিথের মৃত্যুদণ্ড !

আপডেট সময় : ০২:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪