ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

মিশিগানে সড়ক দুর্ঘটনায় সিলেটের কাঁচ ঘর’র স্বত্বাধিকারী সাজু ও তার মেয়ে নিহত

POWER NEWS BD
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৫১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় সিলেটের এক ব্যবসায়ী ও তার মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যবসায়ীর ছেলে।

সোমবার বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলী সাজু সিলেট মহানগরীর পৌরবিপণী মার্কেটের ‘কাঁচ ঘর’র স্বত্বাধিকারী ও নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় তার মেয়ে মমো জাহাঙ্গীরও মারা গেছেন। এ ঘটনায় আহত হয়ে মিশিগানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাজুর ছেলে তামিম জাহাঙ্গীর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজুর মালিকানাধীন ‘কাঁচ ঘর’র ম্যানেজার অর্জুন ঢালি জানান, প্রায় ৩ বছর আগে সাজু পরিবার নিয়ে আমেরিকায় যান। তিনি সে দেশের নাগরিত্ব পেয়েছেন। তারা মিশিগানে থাকতেন। একটি কাজে ছেলে-মেয়েকে নিয়ে গাড়ি করে বের হলে বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, আজ মিশিগানে তার দাফন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিশিগানে সড়ক দুর্ঘটনায় সিলেটের কাঁচ ঘর’র স্বত্বাধিকারী সাজু ও তার মেয়ে নিহত

আপডেট সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪