ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজার-৪ এর সাবেক সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।

ড. আব্দুস শহীদের নামে একধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে মারামারি, লুটপাটের অভিযোগে দুটি মামলা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলার প্রধান আসামি তিনি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি এখনও জানা যায়নি।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজার-৪ এর সাবেক সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

আপডেট সময় : ১১:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪