ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩২৬ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সিলেট এসে পৌঁছেছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটের সময় একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেন।

বিষয়টি সকাল সাড়ে ৯টায় নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে দলের কেন্দ্রীয় নেতারা সিলেট এসেছে।

তাঁরা দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন।

পরে বেলা ২টায় সিলেট জেলা বিএনপির সিলেট বিএনপির উদ্যোগে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ‍্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক নারকীয় হত‍্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সকল শহিদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠান মহানরগরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সিলেট সফরে এসেছেন- বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও কয়েকজন।

এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দর থেকে বেরিয়েই শাহজালাল রাহ.-এর মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে

আপডেট সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫