ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন _আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২

আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

বিশেষ প্রতিবেদন:
  • আপডেট সময় : ০৪:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৪০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক | ৯ এপ্রিল ২০২৬:

দেশের রাজনৈতিক আকাশ থেকে কালো মেঘ সরতেই চারদিকে শুরু হয়েছে এক অদ্ভুত রূপান্তর। গত দেড় দশক ধরে যারা ক্ষমতার সুবিধা ভোগ করেছেন, তাদের মধ্যে অনেকের কণ্ঠে এখন খাঁটি জাতীয়তাবাদী সুর শোনা যাচ্ছে। ধরা-ছোঁয়ার বাইরে থাকা এই ‘বিএনপি প্রেম’ জনসমক্ষে আসছে যেন অদৃশ্য থেকে বাস্তবায়িত।

অনেকের দাবি, তারা বংশপরম্পরায় বিএনপি হলেও জীবনের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের মঞ্চে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন।

ব্যবসা-বাণিজ্য চালাতে কিছু সময় আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করলেও অন্তরে তারা বিএনপির সমর্থক। মামলার খড়গ ও হামলার ভয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ‘ছায়া’ হিসেবে কাজ করা, পরিবার ও সন্তানদের নিরাপত্তার জন্য সরাসরি মাঠে না নেমে সাংগঠনিকভাবে বিএনপির সঙ্গে যুক্ত থাকা, এবং ব্যক্তিগত সম্পর্কের খাতিরে সামাজিকতা করলেও আদর্শিকভাবে বিএনপির প্রতি আনুগত্য—সব মিলিয়ে এদের ভূমিকাকে রাজনৈতিক বিশ্লেষকরা ‘সুবিধাবাদের মহাকাব্য’ হিসেবে দেখছেন।

প্রতিবেদকের পর্যবেক্ষণে, এটি যেন এক অদৃশ্য জাদুর মতো ঘটনা। যাঁরা গতকাল পর্যন্ত অন্য শক্তির জোয়ারে ভেসে গিয়েছিলেন, আজ তারা ‘গায়েবি’ভাবে জাতীয়তাবাদের প্রহরী হয়ে উঠেছেন।

তৃণমূল কর্মীরা প্রশ্ন করছেন—এই ‘নব্য বিএনপি’রা দলের জন্য সম্পদ, নাকি সুবিধাবাদী ভোলবদলের নতুন প্রতীক? যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা এখন ‘কল্পনাতীত’। এই ভোলবদল রাজনীতির মাঠে কতটুকু গ্রহণযোগ্য হবে, তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

আপডেট সময় : ০৪:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬