ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মানিকগঞ্জে মধ্যরাতে প্রেমিকের সঙ্গে একান্তে পুত্রবধূ, দেখে ফেলায় শাশুড়ীকে খুন !

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে মধ্যরাতে প্রেমিকের সঙ্গে দেখে ফেলায় টর্চ লাইট দিয়ে শাশুড়ি তোহরা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূ আইরিন আক্তারের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের মাটিকাটা ছোট বরনডি এলাকার মো. সোনামিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তোহরা বেগম এই গ্রামের মো. সোনামিয়ার স্ত্রী। আইরিন আক্তার প্রবাসী রাসেল বিশ্বাসের স্ত্রী।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম। স্থানীয়রা জানান, এবছর এইচএসসি পাস করেছেন আইরিন আক্তার। তিনি যে কলেজে পড়ালেখা করেন, সেই কলেজের এক শিক্ষকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে আইরিনের শ্বশুরবাড়িতে আসেন ওই শিক্ষক। ঘটনাটি দেখে ফেলেন আইরিনের শাশুড়ি। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে টর্চ লাইট দিয়ে শাশুড়িকে আঘাত করেন পুত্রবধূ। এতে ঘটনাস্থলেই মারা যান শাশুড়ি তোহরা। এ সময় আহত হন শ্বশুর সোনামিয়া।

স্থানীয়রা আরো জানান, মো. সোনামিয়ার ছেলে রাসেল বিশ্বাস প্রবাসী। তিনি মালোশিয়ায় থাকেন। ছুটি নিয়ে চারমাস আগে বাড়িতে আসেন। প্রায় তিন মাস আগে পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আলীরচর গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে আইরিন আক্তারকে বিয়ে করেন তিনি। এই কয়েক দিনের সংসারে তাদের প্রায়ই কথা কাটাকাটি হতো। সাত দিন আগে আবার প্রবাসে চলে যান রাসেল।

ওসি জিয়ারুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানিকগঞ্জে মধ্যরাতে প্রেমিকের সঙ্গে একান্তে পুত্রবধূ, দেখে ফেলায় শাশুড়ীকে খুন !

আপডেট সময় : ০১:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪