ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্যাটারীচালিত রিক্সাচালক ফয়েজ হত্যার ৫ আসামী গ্রেফতার; হত্যায় ব্যবহৃত চাকু ও রিক্সা উদ্বার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১০:১৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

১৭ জানুয়ারি’২৪ ব্যাটারী চালিত রিক্সাচালক ফয়েজ উদ্দিন (২০) হত্যার ৫ আসামীকে কতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার অভিযান নিয়মিত অব্যাহত থাকে। তারই ধারাবাহিতায় ফয়েজ হত্যা মামলার রহস্য উদঘাটন এবং হত্যা মামলার আসামিদের গ্রেফতার অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শাহপরাণ (রহঃ) থানাধীন শাহজালাল উপশহর ও তেররতন এলাকা থেকে প্রথমে আল আমিন (৩২) (সাং-শ্যামপুর, থানা- মিঠামইন, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান- শাহজালাল উপশহর, ব্লক-এইচ, রোড নং-৩, খলিল মিয়ার কলোনী) ও তোফাজ্জল মিয়া (৩০) (সাং- খাগালিয়া, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া, বর্তমানে- তেররতন, ডুমাই মিয়ার কলোনী)’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে সিলেট জেলা জকিগঞ্জ থানার কসকনপুর এলাকা হতে ৩নং আসামী মোঃ আব্দুল হামিদ (৩৬) (সাং-হাতিডহর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট বর্তমানে- সৈয়দানীবাগ, জুবেল মিয়ার কলোনী)’কে সংলিষ্ঠ থানা পুলিশ গ্রেফতার করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

উল্লেখিত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে পুলিশ রিমান্ডের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে আসামী মোঃ ফজর আলী (৫২) (সাং-কেজাউড়া, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- রাসোস-৩৫/২, রায়নগর, সোনারপাড়া)’কে গ্রেফতার করা হয় এবং তার বাসা হতে মৃত ফয়েজ উদ্দিন (২০)’কে হত্যা করে নিয়ে যাওয়া ব্যাটারী চালিত রিক্সাটি উদ্ধার করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুরমা নদীর পাশ থেকে উদ্ধার করা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম উদ্দিন জানান, আসামী মোঃ আব্দুল হামিদ (৩৬) ও মোঃ ফজর আলী (৫২) মামলার ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যাটারীচালিত রিক্সাচালক ফয়েজ হত্যার ৫ আসামী গ্রেফতার; হত্যায় ব্যবহৃত চাকু ও রিক্সা উদ্বার

আপডেট সময় : ১০:১৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪