ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিপিএলে ঢাকার জার্সি’র ডিজাইন আলোচিত প্রয়াত সাংবাদিক দম্পতি `সাগর-রুনি’র ছেলের !

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৪৩২ বার পড়া হয়েছে

প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র ছেলে মাহির সরোয়ার মেঘ। বাবা মায়ের মৃত্যুর সময়ে ছোট্ট সেই শিশুটি আজ বড় হয়েছে। একযুগ আগে নিহত এই সাংবাদিক দম্পতির ছেলে সংবাদের শিরোনাম হয়েছেন। সেটাও আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কল্যানে।

বিপিএলে দুর্দান্ত ঢাকার জার্সির ডিজাইন করেছেন মেঘ। গত বছর ‘ও’ লেভেল শেষ করা মেঘ ক্রিকেটের সঙ্গেও যুক্ত হয়ে পরেছেন। শেখ জামাল মাঠে নিয়মিত অনুশীলন করেন মেঘ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে বড় করার স্বপ্ন চান মেঘ। তবে ক্রিকেটের পাশাপাশি ডিজাইনের দিকেও চোখ আছে মেঘের।

দুর্দান্ত ঢাকার অফিসিয়াল পেইজ থেকে গতকাল বুধবার জানানো হয়েছে মেঘের ডিজাইনের কথা। গতকাল ট্রফি উন্মোচনের সময়ে দেখা গিয়েছিল ঢাকার জার্সির ঝলক। একপাশে স্বপ্নের পদ্মা সেতুকে ফুটিয়ে তোলা হয়েছে। জার্সিতে ছিল গাঢ় নেভি ব্লুসহ কিছু রঙের ভিন্ন ভিন্ন শেড। সঙ্গে সোনালী এবং নীল রঙকেও সংযুক্ত করা হয়েছে। বিপিএলের এবারের থিমের সঙ্গে মিল রেখে হাতের দিকে আছে নকশাও।

এর আগে গেলবছর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল জার্সির ডিজাইন করেছিলেন মেঘ। সেবার জানিয়েছিলেন, ক্রিকেটের পাশাপাশি ডিজাইন করতেও ভালো লাগে তার।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন মাছরাঙা টিভি’র বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন নিউজ’র সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে। এরপর সরকারের অন্যান্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অনেক আশ্বাস দিয়েছিলেন।

তবে প্রায় একযুগ পার হয়ে গেলেও এখন পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদনই জমা পড়েনি। পুলিশের দপ্তর ঘুরে বর্তমানে এই মামলার তদন্তভার পেয়েছে র‍্যাব। মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে শতাধিকবার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিপিএলে ঢাকার জার্সি’র ডিজাইন আলোচিত প্রয়াত সাংবাদিক দম্পতি `সাগর-রুনি’র ছেলের !

আপডেট সময় : ০৬:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪