ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

বাড্ডায় ফার্নিচারের কয়েকটি দোকানে আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬১ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় পৌনে দুই ঘণ্টা পর ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

তবে কীভাবে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেননি রাফি আল ফারুক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাড্ডায় ফার্নিচারের কয়েকটি দোকানে আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট

আপডেট সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪