ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে রাজিয়া নামে নারীর বটির আঘাতে মৃত্যু

বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে রাজিয়া সুলতানা (৩৭) নামের এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় তাকে কুপিয়ে জখম করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রাজিয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার স্রীকান্দ গ্রামের বদিউজ্জামানের স্ত্রী ও বর্তমান সান্তাহার চা বাগান মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বকুল হোসেন জানান, শুক্রবার রাতে স্বামী বদিউজ্জামানের সঙ্গে রাজিয়া সুলতানার মনমালিন্য হয়। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে তরকারি কাটা বটি দিয়ে স্ত্রীর শরীর বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে। এ সময় স্ত্রী চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বদিউজ্জামান পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় রাজিয়া সুলতানাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঘটনার পর থেকে বদিউজ্জামান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়ার আদমদীঘিতে রাজিয়া নামে নারীর বটির আঘাতে মৃত্যু

আপডেট সময় : ০১:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪