ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

ফরিদ উদ্দিন ও শাহেদুল হককে সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সংবর্ধনা প্রদান

নাহিদ আহমদ
  • আপডেট সময় : ০৯:২০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

আমেরিকান পেটারসন সিটির প্রথম মুসলিম ও বাংলাদেশী কাউন্সিলম্যান অ্যাট-লার্জ রাটগার্স ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক মো. ফরিদ উদ্দিন এবং বাংলা প্রেসক্লাব মিশিগান এর সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশী আমেরিকান পাবলিক এফেয়ার্স কমিটির নির্বাহী সহ সভাপতি সৈয়দ শাহেদুল হককে সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।

সিলেটের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার আলমগীর আলম এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, বাংলা ভিশনের ব্যুারো প্রধান দিপু সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ইউসুফ আলী, জেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য এস এম রফিকুল ইসলাম সুজন, এডভোকেট সালেহ চৌধুরী, ইনকিলাব পত্রিকার ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, সাংবাদিক হেনা বেগম, আফজালুর রহমান চৌধুরী, এ টি এম ফয়ছল, রায়হান আহমদ, মোস্তফা কামাল শামীম, জুলকার নাইন সাইরাস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আব্দুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের আওয়াজ পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি আজাদুর রহমান।

সভায় বক্তারা বলেন, আমেরিকার সাথে রয়েছে বাংলাদেশের আত্মিক সম্পর্ক। বিদেশে গিয়ে দেশের কথা ভুলেন না প্রবাসীরা। এ সম্পর্ক এগিয়ে নিতে আন্ত:যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করা যাচ্ছেন বাংলাদেশিরা। প্রবাসীদের আন্তর্জাতিক অঙ্গনে সফলতার স্বাক্ষর রাখা দেশের জন্য গর্বের বিষয়। পাশাপাশি প্রবাসীরা দেশের মানুষের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষের কল্যাণে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদ উদ্দিন ও শাহেদুল হককে সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৯:২০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪