শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন
ডেস্ক রিপোর্ট:
- আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৩ ফেব্রুয়ারী সোমবার প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন।
সকাল ৯টায় অফিসে পৌঁছানো প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন, এবং প্রধানমন্ত্রীর প্রেস ও একান্ত সচিববৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপকে সশস্ত্র বাহিনীর সঙ্গে সংযোগ ও সমন্বয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।















