ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে পুনঃ নিয়োগ পেলেন কুলাউড়ার আবু জাফর রাজু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৩২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন কুলঅউড়ার কৃতি সন্তান মোহাম্মদ আবু জাফর রাজু। তিনি ২০১৯ সাল থেকে এ পদে সততা, দক্ষতা ও সুনামের সাথে কর্মরত আছেন।

মোহাম্মদ আবু জাফর রাজু প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে থাকাকালিন অবস্থায় কুলাউড়ার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। ইতোমধ্যে তিনি প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এছাড়া আরও প্রায় হাজার কোটি টাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব প্রেরণ করেছেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়, দরীদ্র, নারী, শিশু, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, বিশেষ শিশুদের ও আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের প্রয়াত পরিবারে সদস্যদের মধ্যে প্রায় ২ কোটি ৬৯ লক্ষ টাকা প্রদান করেন।

এছাড়াও তার চেষ্টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ১৭টি মসজিদ, কবরস্থান, ঈদগাহ, মন্দির ও শ্বাশ্মান ঘাটে ৮ লাখ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদানের জন্য ২৬৮ জনের নাম প্রস্তাব। মন্দির, মঠ, আশ্রম, আখড়া, শ্মশানসহ ২১টি প্রতিষ্ঠানের সংস্কারের ও পুন;নির্মানের জন্য এবং আর্থিক অনুদানের জন্য প্রস্তাব প্রেরণ করেন। এছাড়া উপজেলার সনাতন ধর্মালম্বী অসচ্ছল ৭৭ ব্যাক্তিকে আর্থিক অনুদনের জন্য নাম প্রস্তাব ও কাজ প্রক্রিয়াধীন।

বিদ্যুৎ বিভাগ থেকে কুলাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ স্থাপনে সহযোগিতা করেন।

মোহাম্মদ আবু জাফর রাজু আহমেদ আদিয়ান ও আহমেদ আরশমান নামে দুই পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মীনি নাইমা ইয়াসমিন একটি ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন।

তিনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, জাপান, ইতালি, স্পেন, আজারবাইজান, মালদ্বীপ, ভারত, সংযুক্ত আরব আমীরাত, সৌদি আরব, সুইজারল্যান্ডসহ আরও বিভিন্ন দেশ সফর করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে পুনঃ নিয়োগ পেলেন কুলাউড়ার আবু জাফর রাজু

আপডেট সময় : ০৪:৩২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪