ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

দেবিদ্বারে মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে খুন; র‍্যরের হাতে দুইজন আটক

কুমিল্লা প্রতিনিধি: 
  • আপডেট সময় : ১২:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার দেবিদ্বারে মুক্তিপণের দাবিকৃত টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে খুনের ঘটনায় দুইজনকে আটক করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দেবিদ্বার বাগুর বাসস্ট্যান্ড ও কুমিল্লার বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম লিমন (৩০) ও সবুজ সরকারকে (২৭) গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নিহত মুসা আলী শ্বশুর বাড়ি তুলাগাঁও এলাকায় প্রায় আসা-যাওয়া করতেন। এর সূত্র ধরে আসামিদের সঙ্গে মুসা আলীর পরিচয় হয়। আসামিরা পরিকল্পিতভাবে মুসাকে অপহরণ করে তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী দাবি করা টাকার বদলে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা আসামিদের দেয়।

র‍্যাব কর্মকর্তা জানান, চাহিদা অনুসারে টাকা না পেয়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের পায়ে, হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, র‍্যাবের অভিযানে আটক ২ জন আসামীকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কক্সবাজারের ব্যবসায়ী মো.মুসা আলী (৪০) কুমিল্লা দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামে শশুর বাড়িতে বেড়াতে আসেন। রাতেই আসামীরা মোবাইল ফোনে ঢেকে নিয়ে তাকে অপহরণ করেন এবং মুক্তিপন হিসেবে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করা হয় ভিকটিমের স্ত্রী রাজিয়া বেগমের নিকট।

ভিকটিমের স্ত্রী দাবীকৃত ১০ লক্ষ টাকার পরিবর্তে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা অপহরণকারীদের প্রদান করেন। এরই প্রেক্ষিতে অপহরণকারীরা দাবীকৃত অর্থ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ভিকটিমের পায়ে, হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে দেবিদ্বার উপজেলা পশ্চিম বাগুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত মুসা আলীকে উদ্ধার করে বাগুর মেডিনোভা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. মুসা আলী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাজিরপাড়া গ্রামের হাজী মৃত মাজেদ আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেবিদ্বারে মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে খুন; র‍্যরের হাতে দুইজন আটক

আপডেট সময় : ১২:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪