ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

তারেক রহমান-এর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালুতে আন্তঃমন্ত্রণালয় সভা

স্টাফ রিপোর্টার: ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার):
  • আপডেট সময় : ০২:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে
  • ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগে, বাংলাদেশ সচিবালয়, ঢাকায়।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় দেশের নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলোর জন্য সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলা, ডিজিটাল ডাটাবেজ তৈরি, উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করে তাদের খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সামাজিক সুরক্ষা সহায়তা সহজলভ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও অন্যান্য সরকারি তথ্যভান্ডারের সমন্বয়ের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিতে নির্দেশনা দেন। তিনি বলেন, কর্মসূচিটি যেন হয় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর, যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ না থাকে।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও শক্তিশালী ও আধুনিকায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অচিরেই এ কর্মসূচি বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমান-এর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালুতে আন্তঃমন্ত্রণালয় সভা

আপডেট সময় : ০২:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬