ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

ডিএনএ টেষ্টে পিতৃত্ব প্রমাণ: সন্তানকে সম্পত্তির অর্ধেক লিখে দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৪৮৭ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুর থানার নারী শিশু নির্যাতনের মামলায় ডিএনএ টেস্টে পরিচয় পেয়ে সন্তানের নামে ৫ বিঘা জমি লিখে দেয়ার শর্তে হাইকোর্ট থেকে জামিন পান বাবা।

বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি একেএম জহুরুল হকের বেঞ্চ বুধবার (২০ মার্চ) এ নির্দেশ দেন।

চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সুলতানা বেগমের। একপর্যায়ে সুলতানা বেগম সন্তানসম্ভবা হলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় চাচাতো ভাই আসাদুল ইসলাম। সালিশ বৈঠক করেও সমাধান না হওয়ায় মামলা করেন সুলতানা বেগম। ২০০৭ সালে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত। এরপর আসাদুল ইসলাম কারাগারে আছে। এর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। সুলতানার একটি ছেলে সন্তান হয় যার বয়স এখন ১৫ বছর। ছেলের ভরন পোষণ ও পিতৃত্বের পরিচয় নিয়ে নামতে হয় আইনি লড়াইয়ে। ডিএনএ টেস্টে প্রমাণিত হয় সন্তানের বাবা মা সুলতানা ও আসাদুল ইসলাম।

আসাদুল ইসলাম হাইকোর্টে জামিন নিতে আসলে বুধবার সন্তানকে ৫ বিঘা জমি লিখে দেয়ার শর্ত দেন হাইকোর্ট। আসাদুলের পক্ষ থেকে জানানো হয় এতো জমি নেই তাদের। পরে হাইকোর্ট বাবার সম্পত্তির অর্ধেক লিখে দিতে নির্দেশ দেন।

মামলার শুনানির শুরুতেই দু’পক্ষ হাজির থাকলেও ফাইল পাওয়া যায়নি। এক পর্যায়ে হাইকোর্ট আদেশ দিয়ে ফাইল আনতে বলেন। রংপুরের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে আদালত বিষয়টি সমঝোতা করে দিতে বলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিএনএ টেষ্টে পিতৃত্ব প্রমাণ: সন্তানকে সম্পত্তির অর্ধেক লিখে দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় : ০৩:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪