ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডাক্তারের পরামর্শে চার মাস কারও সঙ্গে সাক্ষাৎ করবেন না বিএনপি নেতা খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদন:
  • আপডেট সময় : ০৯:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ব্রেইনে অপারেশন হওয়ায় ডাক্তারদের পরামর্শে আগামী চার থেকে ছয় মাস তাকে বেড রেস্টে থাকতে হবে। অন্তত চার মাস তিনি জনসমাগম বা কারও সঙ্গে সাক্ষাতে অংশ নিতে পারবেন না।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। খন্দকার মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ। চলতি বছরের ২২ জানুয়ারি তিনি সিঙ্গাপুর যান। ঢাকায় ফিরে আসেন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে। এর আগে, গত বছরের ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মোশাররফ হোসেন। পরে ওই দফায় ফিরে আসেন ৫ সেপ্টেম্বর।

শায়রুল কবির খান জানান, ড. হোসেন সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শে গুলশানের বাসায় বেড রেস্টে থাকবেন। পরিবার ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন মোশাররফ হোসেন।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটিতে খালেদা জিয়া, তারেক রহমানের পরই খন্দকার মোশাররফের অবস্থান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাক্তারের পরামর্শে চার মাস কারও সঙ্গে সাক্ষাৎ করবেন না বিএনপি নেতা খন্দকার মোশাররফ

আপডেট সময় : ০৯:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪