ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক  ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এসএমপির উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ফিরছে মালিকের হাতে ! গণতন্ত্রের নতুন সূর্যোদয়: জাতীয় সংসদে ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এয়ারপোর্ট থানার অভিযানে ৮০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে ৩ জন আটক  ভিক্ষুক ও পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

জাতীয় পার্টির চেয়ারম্যানের সমালোচনা করায় শফিকুল ইসলাম সেন্টু ও সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী বহিষ্কার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৬:৩২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৪৩২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

দলের চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনা করে বহিষ্কৃত হয়েছেন জাতীয় পার্টির দুই শীর্ষ নেতা। জাপা থেকে বহিষ্কার হওয়া নেতারা হলেন—দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী।

রোববার (১৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশক্রমে চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলের সব পদ থেকে এই দুইজনকে বহিষ্কার করেছেন। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তরের জাতীয় পার্টির কমিটি বাতিল করা হয়েছে।

এদিন বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় এই দুই নেতা জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সমালোচনা করেন। পাশাপাশি মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়েও বিতর্কিত কথা বলেন। এর প্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয় বলে জানা যায়৷

এর আগে দলটির কো-চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে বহিষ্কার করে জাপা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় পার্টির চেয়ারম্যানের সমালোচনা করায় শফিকুল ইসলাম সেন্টু ও সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী বহিষ্কার

আপডেট সময় : ০৬:৩২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪