ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৮১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে নগরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়ে সিলেট নগরের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিসিকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঈদকে ঘিরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার–ফেস্টুন টানানোর প্রবণতা দিন দিন বাড়ছে। এতে শুধু শহরের সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, বরং যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং পথচারীদের চলাচলেও নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে সকলের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। যেখানে-সেখানে ব্যানার বা বিলবোর্ড লাগালে শহরের নান্দনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই ঈদের শুভেচ্ছা জানানোর নামে যেন নগরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, সিলেট একটি ঐতিহ্যবাহী ও পর্যটনসমৃদ্ধ নগর। এই শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব।

তিনি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, নান্দনিক ও সুন্দর সিলেট নগর গড়ে। “

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান

আপডেট সময় : ০২:৪০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬