ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক 

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৬২ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (সন্ধ্যা) দক্ষিণ সুরমা থানার বাবনা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে চলা একটি সিএনজি অটোরিকশাকে প্রথমে সুবিদবাজার পয়েন্টে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে সেখান থেকে চলে যান। পরে রিকাবীবাজার পয়েন্টেও তাকে থামানোর চেষ্টা করা হলেও তিনি সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যান।

পরবর্তীতে এক ট্রাফিক সার্জেন্ট ধাওয়া করে বাবনা পয়েন্ট এলাকায় গিয়ে সিএনজি চালককে আটক করেন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে চালককে মারধর করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার সময় ওই চালক ক্ষিপ্ত হয়ে এক পুলিশ সদস্যের গালে থাপ্পড় মারেন বলে জানা গেছে।
ঘটনার পর আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে পুলিশের কাজে বাধা দেওয়া বা পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক 

আপডেট সময় : ১০:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬