ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

চোরের যন্ত্রনায় অতীষ্ট সিলেটের ৪০নং ওয়ার্ডবাসী

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০১:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

সিলেট নগরীর ৪০নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় একের পর এক চুরি হচ্ছে। বিশেষ করে বিগত ১ মাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এই সব ঘটনায় চোর অধরাই থাকছে!

বিগত ৩০শে জানুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবার রাতে আলমপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মসজিদে চুরির ঘটনা ঘটে। চোরেরা মসজিদের ভেতরে দানবাক্স, মাইক, ফ্যান, ব্যাটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

এই ঘটনার ৩/৪ দিন আগে ৪০নং ওয়ার্ডের ছিটা শ্রীরামপুর এলাকায় কৃষক রুদ্র বিশ্বাসের ২টি গরু রাতে চোরেরা নিয়ে যায়। জানুয়ারি ৩য় সপ্তাহে একই গ্রামে সুনীল বিশ্বাসের বিদেশি উন্নত জাতের এটি গাভী রাতে চুরি হয়ে যায়। এর কিছু দিন আগে এই ওয়ার্ডের পালপুর জামে মসজিদ

পরিচালনা কমিটির সভাপতি মঈন উদ্দিন আহমদ এর ২টি গরু নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায়। এর আগে ছিটা গোটাটিকর এলাকা থেকে ৩টি গরু চুরি হয়ে যায়। এছাড়া আলমপুর গ্রামের আশরাফ আহমদ এর নিজ ঘর থেকে মোটরসাইকেল চুরি, ঘর চুরি ও বেশ কয়েকটি মোবাইলসহ বেশ কিছু চুরির ঘটনা ঘটে।

ঘনঘন চুরির ঘটনায় আলমপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল হাসনাত এই প্রতিবেদক কে বলেন, চুরির ঘটনাগুলোর কারনে আমরা আতংকের মধ্যে রয়েছি। চোরেরা আমার ছেলের মোবাইল ফোন পর্যন্ত নিয়ে গেছে। মোগলাবাজার থানায় অভিযোগ দিযেছি, আজ পর্যন্ত মোবাইল ফোন উদ্ধার হয়নি।

পালপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও প্রবীন মুরব্বি মঈন উদ্দিন আহমদ বলেন, চুরের কারনে বাড়িতে বসবাস কঠিন হয়ে পড়েছে।

ছিটা শ্রীরামপুর এলাকার কৃষক রুদ্র বলেন, আমার অনেক কষ্টের লালনপালন করা গরুগুলো চুরেরা নিযে গেছে। কি আর করবো, কার কাছ থেকে গরুগুলো ফেরত পাবো।
এ ব্যাপারে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রনীল শেখর বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিতাম। ফাঁড়ি এরিয়া এলাকা অনেক বড়, একটি মাত্র গাড়ি ও লোকবল ঘাটতি রয়েছে। তারপরেও আমরা টহল জোরদার করবো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চোরের যন্ত্রনায় অতীষ্ট সিলেটের ৪০নং ওয়ার্ডবাসী

আপডেট সময় : ০১:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪