ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

ঠাকুরগাঁওয়ে ছিন্নমূল মধ্যে রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ

গভীর রাতে শীতার্তদের পাশে ঠাকুরগাঁও পুলিশ সুপার

মোঃ আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ৩৯৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল মানুষের মধ্যে রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছে ঠাকুরগাঁও পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে জেলা শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের।

এসময় ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার ও ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.বি.এম ফিরোজ ওয়াহিদ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও পুলিশ সবসময় অসহায় মানুষের পাশে থাকে। সেইজন্য আমরা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ইতোমধ্যে শহরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অন্য এলাকাগুলোতে বসবাসকারী অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। সেই কারণে আমরা শহরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করেন তিনি। ঠাকুরগাঁও জেলা পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ।

এদিকে শীতবস্ত্র পেয়ে কালাম নামের এক বৃদ্ধ বলেন, বাবারে…কয়দিন থেকে মোর খুব জার লাগছিল। এলা মোর জার কম নাগিবে।

ঠাকুরগাঁও জেলা পুলিশের মানবিক কর্মকাণ্ডের বিষয়ে ঠাকুরগাঁও জানালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল আহসান রিপন বলেন, পুলিশকে আমরা মানবিক হিসেবেই দেখতে চাই। জেলা পুলিশের এই কাজগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে ছিন্নমূল মধ্যে রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ

গভীর রাতে শীতার্তদের পাশে ঠাকুরগাঁও পুলিশ সুপার

আপডেট সময় : ০৩:১৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪