ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনদুর্ভোগ, ধ্বংস, ভাঙচুর বা রক্তপাত ঘটালে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের যে কাজ সেটা করবে।

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা কারও শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি তারা আদালতে এসে তাদের দাবি বলুক।

তিনি বলেন, সারা বিশ্বেই কোটা সিস্টেম আছে। আমাদের এখানেও ছিল। ২০১৮ সালে প্রধানমন্ত্রী সেটা স্থগিত করে দিয়েছিলেন। তারপর কয়েকজন মিলে কোর্টে রিভিউ চেয়েছিলেন। কোর্ট সেটার একটা রিভিউ দিয়েছে। সেটা নিয়েই আজকে বিপত্তি, ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে। তারা আবারও কোটা বিলুপ্তি চেয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশনা দিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, এটা স্থগিত রইলো। বিচারটি আগামী ৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে বলেছেন, ছাত্ররা যেন কোর্টে এসে তাদের আবেদনটি জানায়।

মন্ত্রী বলেন, আমাদের ছাত্রদের একটু অপেক্ষা করা উচতি ছিল যে বিচারের শেষ পর্যন্ত কী হয়, সেটা দেখা উচিত ছিল। তারা সেটা না দেখেই নানান ধরনের কর্মসূচি দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করলে তো সবাই ভুক্তভোগী হয়ে যায়। তাদের রাস্তা থেকে চলে আসা উচিত। আমি মনে করি তারা এসব কর্মসূচি রেখে কোর্টে যেতে পারে, যেটা বলেছেন প্রধান বিচারপতি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪