ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এসএসসি পরীক্ষায় ফেল করায় ঠাকুরগাঁও জেলায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা !

মোঃ আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৩৬১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কামারপুকুর এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

জানা গেছে, রোববার বেলা ১১টার সময় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোছা. মিতু আক্তার (১৫) বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে। এতে ৩টি বিষয়ে অকৃতকার্য হয় সে।

অকৃতকার্য হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে রোববার দুপুর দেড়টার সময় নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে  ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ সেখ বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে এসএসসি পরীক্ষায় ফেল করায় তাপস রায় (১৫) নামে আরও এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নুকানি এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে হরিপুর থানা পুলিশ।

আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হবিবর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত তাপস রায় ওই এলাকায় কৃষক অমেন্দ্র রায়ের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড় ।

তাপস রায় এবারের এসএসসি পরীক্ষায় যাদুরানী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে অংশগ্রহণ করে। গণিত বিষয়ে কম নম্বর পেয়ে অকৃতকার্য হয় সে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষায় ফেল করার লজ্জা আর নিজের ওপর অভিমান করে সবার অজান্তে গভীর রাতে  নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয় তাপস। সে কখন আত্মহত্যা করেছে, এটি পরিবারের কেউ জানে না। সকালে তাকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাওয়া  যাচ্ছিলো না। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে তাপসকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষায় ফেল করার লজ্জায় পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে রাতের কোনো এক সময় নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দেন তাপস। পরে সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ওসি (তদন্ত) মুহা. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এসএসসি পরীক্ষায় ফেল করায় ঠাকুরগাঁও জেলায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা !

আপডেট সময় : ০৩:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪