ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন- রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে

চার ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল বুধবার দেশের ১৪০ উপজেলায় ভোট হবে।

এই নির্বাচনকে ডামি ও প্রহসনের উল্লেখ করে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার ঢাকার বনানী এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণকালে ভোটারদের এ আহবান করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এই ভোট হচ্ছে ডামি ভোট, এই ভোট হচ্ছে প্রহসনের ভোট, এই ভোট হচ্ছে জালিয়াতির ভোট। এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, সারাদেশে আপনাদের যারা আত্বীয়-স্বজন-ভাই-বোন আছেন, সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায়। এই ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করে।

যুগ্ম মহাসচিব রিজভী বলেন, যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই, সেটি আবারো করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কারণ কী? কারণ একটাই। উপজেলা নির্বাচনে, সংসদ নির্বাচনে তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করতে পারে। একেকজন উপজেলা চেয়ারম্যান একশ বিঘার জমি-জমা করেছেন, খবরের কাগজে এসেছে, আবার অনেকে ১৮ হাজার কোটি টাকা সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে আবারো ডামি নির্বাচন তারা করতে যাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, জনগণ এই ডামি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না, গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক এই নির্বাচনে অংশগ্রহন করছে না। এই ভোটে জনগণ অংশগ্রহন করবে না, আপনারাও কেউ অংশ নেবেন না। উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন- রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০৯:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪