ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

আওয়ামীলীগ নিয়ে বিতর্ক অবসানের পর নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে- সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, গায়ের জোরে একতরফা নির্বাচন চান না তারা। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

রোববার (২৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

সিইসি জানান, আওয়ামীলীগ নিয়ে যে বিতর্ক আছে, তা অবসানের পর নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা এ কমিশনের আছে বলেও দাবি করেন তিনি।

নতুন প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। একতরফা করে দেশের বারোটা বেজে গেছে। গায়ের জোরে নির্বাচন করে যা হওয়ার তা হয়েছে। আমরা একতরফা বা গায়ের জোরে নির্বাচন দেখতে চাই না। প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবো।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ ফেয়ার নির্বাচনের। আগে ডামি নির্বাচন হয়েছে, ১৫৩ জন বিনা ভোটে এমপি হয়েছেন। আমাদের আগমন এগুলো মোকাবিলা করতেই।

তিনি বলেন, অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জের চেয়ে জাতির জন্য কিছু করার সুযোগই বেশি মনে করছে কমিশন। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ও এজেন্ডা না থাকায় এই কমিশন কোনো চাপ অনুভব করছে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামীলীগ নিয়ে বিতর্ক অবসানের পর নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে- সিইসি

আপডেট সময় : ১২:৪৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪