ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

আওয়ামীলীগের দোসর ‘দলবাজ’ বিচারপতিদের অপসারণে আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

আওয়ামীলীগের দোসর ‘দলবাজ’ বিচারপতিদের দুপুর ২টার মধ্যে অপসারণের জন্য আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১৬ অক্টোবর) বেলা একটায় হাইকোর্টের মূল ভবনের সামনে এই আল্টিমেটাম দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবির পাশাপাশি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এছাড়াও আওয়ামী প্যানেলের আইনজীবীদের অপসারণ করতে হবে। না হলে আমরা হাইকোর্ট চত্ত্বর ছাড়বো না।

এর আগে বেলা সাড়ে ১১টার পর মিছিল নিয়ে হাইকোর্ট চত্বরে আসেন শিক্ষার্থীরা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ’র নেতৃত্বে দক্ষিণ গেট দিয়ে ঢুকে তারা হাইকোর্টের এনেক্স ভবনের সামনে অবস্থান নেন।

গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ফেসবুক পোস্টে দিয়ে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা করেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা।

এদিকে দুর্নীতিগ্রস্ত ও আওয়ামী পক্ষপাতিত্বের অভিযুক্ত বিচারতিদের পদত্যাগের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে বিচারপতির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামীলীগের দোসর ‘দলবাজ’ বিচারপতিদের অপসারণে আল্টিমেটাম

আপডেট সময় : ০২:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪