ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে নিহত ৩ জন

হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে।

ঘটনাস্থলে দুজন নিহত হওয়ার পরে হাসপাতালে লিলু মিয়া (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়। ৫০ জন আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক আব্দুল কাদির (২৫) ও সিরাজ মিয়া (৫০)।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ওই উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হাঙ্গামাকারীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ওই উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়া এবং অটোরিকশার চালক আব্দুল কাদিরের মধ্যে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

আজ বৃহস্পতিবার ওই গ্রামের বাজারে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দুপুরে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে কাদির ও সিরাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান লিলু মিয়া। এলাকাটি হাওরবেষ্টিত দুর্গম হওয়ায় পুলিশ পৌঁছতে বিলম্ব হয়। এ সুযোগে সংঘর্ষ চলাকালে হাঙ্গামাকারীরা বাড়িঘর-দোকানপাটে ব্যাপক লুটতরাজ চালায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে নিহত ৩ জন

আপডেট সময় : ০২:০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪